AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন সামনে রেখে সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৯ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

নির্বাচন সামনে রেখে সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর বিধান অনুসারে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের দিনসহ এর পরবর্তী দুই দিন পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।

নির্দেশনায় বলা হয়েছে, এসব কর্মকর্তাকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই যোগদান বা রিপোর্ট করতে হবে।

এছাড়া জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ জেলার আওতাভুক্ত এলাকায় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!