ঢাকা–করাচি–ঢাকা রুটে আবারও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট চলাচল করবে।
বিমান কর্তৃপক্ষের আশা, এই নতুন রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি ব্যবসা, চিকিৎসা ও পারিবারিক যোগাযোগেও ইতিবাচক প্রভাব পড়বে।
ফ্লাইট সূচি অনুযায়ী—
ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় রাত ৮টায় এবং করাচিতে পৌঁছাবে রাত ১১টায়।
অন্যদিকে করাচি থেকে ফ্লাইট ছাড়বে রাত ১২টায় এবং ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

