AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৮ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই দেশের সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেন দুই নেতা।

আলোচনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনশীল বাস্তবতায় নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ব্যাপারেও একমত হন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের মধ্যে একাধিক বৈঠক ও যোগাযোগ হয়েছে। প্রতিটি আলোচনাতেই পারস্পরিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!