AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার : প্রেসসচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৪ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার : প্রেসসচিব

মোবাইল ফোন আমদানির ওপর আরোপিত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগে যেখানে আমদানিকৃত মোবাইল ফোনে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল, তা কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।

প্রেসসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে মোবাইল ফোনের দাম কমার সম্ভাবনাও তৈরি হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো সামান্য সংস্কার করে বাজারে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়। নতুন শুল্ক কাঠামোর ফলে এই প্রবণতা কমবে বলে সরকার আশাবাদী।

নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে শফিকুল আলম জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ১২৩টি পাঠ্যপুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতোমধ্যে মোট পাঠ্যপুস্তকের প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি বইগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার তৎপর রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!