AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫২ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায়  শায়িত খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে নামাজে জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তাঁর স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক প্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ বহনকারী গাড়িবহর জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হলে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। এ সময় পুরো এলাকায় শোকাবহ ও নীরব পরিবেশ বিরাজ করে।

দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তাঁর দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!