সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় আসবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
ভারত সরকারের পক্ষ থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও অংশগ্রহণের জন্য ঢাকায় আসবেন। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও এই শোক অনুষ্ঠানে যোগ দেবেন। আন্তর্জাতিক প্রতিনিধি-দলের আগমনের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার জটিলতার কারণে তিনি সংকটপূর্ণ মুহূর্ত পার করছিলেন। দীর্ঘ ৪০ দিন চিকিৎসার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

