AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২২ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে দাফন করা হবে। সেখানে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ আজ এভারকেয়ার হাসপাতালে থাকবে এবং বুধবার সকালেই সংসদ ভবনে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!