নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গাড়িবহরসহ জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব ও এস. এম. এমদাদুল হক। স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রধান বিচারপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রধান বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর পুনরায় সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

