AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ: কয়েকজনের পরিচয় শনাক্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৭ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ: কয়েকজনের পরিচয় শনাক্ত

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহে এক হিন্দু ধর্মাবলম্বী পোশাকশ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য অপরাধ। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। মব জাস্টিস একটি রাষ্ট্রের সুশাসনের জন্য বড় হুমকি। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন বলেও জানান।

এক সাংবাদিক প্রশ্ন করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মব জাস্টিস পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং এর মধ্যেই প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমে হামলা হয়েছে—এ অবস্থায় পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসবে?

এর জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, সব জায়গায় আগামভাবে পুলিশ মোতায়েন করা বাস্তবিকভাবে কঠিন। কখন কোথায় হামলা হতে পারে, তা সবসময় আগে থেকে জানা যায় না। তবে সরকার এসব ঘটনা নিরুৎসাহিত করছে। তিনি জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছায়ানটে হামলা এবং এ বিষয়ে কিছু রাজনৈতিক সংগঠনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কে কী মন্তব্য করল, সেটি সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর হামলা, অগ্নিসংযোগ বা হত্যাকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। এসব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না—এ প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেন, সার্বিকভাবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই রাতে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলে উল্লেখ করা তার জন্য সমীচীন নয়। এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।

তিনি আরও বলেন, কখন কোথায় হামলার চেষ্টা হতে পারে, সে বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এলাকায় সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

সরকারের মদদে এসব হামলা হচ্ছে—এমন অভিযোগ নাকচ করে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার কখনোই অস্থিতিশীলতা চায় না। আইনশৃঙ্খলার অবনতি হলে সেটি সরকারের জন্যই ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। তাই সরকার এসব ঘটনা প্রতিরোধে সক্রিয় রয়েছে।

বিদেশ থেকে উস্কানি দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। বিদেশ থেকে দেওয়া মন্তব্য বা পোস্ট সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেই। এসব বিষয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর নিজস্ব নীতিমালা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!