AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভাগ গুলোতে গুম প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৪৬ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

বিভাগ গুলোতে গুম প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠন

দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।

গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনাল

১. গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ।

২.  গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।

৩.  গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।

৪.  গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ। অধিক্ষেত্র : ময়মনসিংহ বিভাগ।

৫. গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।

৬.  গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।

৭.  গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা।

অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।

৮.  গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।

একুশে সংবাদ/ওজি

Link copied!