ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
এ দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে হাদির মরদেহ দাফন করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

