AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল শাহবাগ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫৬ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। এ সময় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর হাদির দাফন সম্পন্ন হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ চত্বরে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ‘হাদি, হাদি’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে হাদির রাজনৈতিক ও আন্দোলনমূলক ভূমিকার কথাও তুলে ধরা হয়।

বক্তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এ সময় হাদির পরিবার-পরিজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিকেল ৩টার দিকে মরদেহ সমাধিসৌধ এলাকায় পৌঁছানোর পর দাফন শেষে হাদির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানাজাপূর্ব বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!