AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৮ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালেন  লাখো জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে চোখের জলে শেষ বিদায় জানিয়েছে লাখো মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুল জনসমাগমের মধ্যে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও আশপাশের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দূরদূরান্ত থেকে আসা মানুষের ঢলে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এর আগেই, দুপুর দেড়টার দিকে জানাজা শুরুর পূর্ব মুহূর্তে সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গাগুলোতে আর জায়গা খালি ছিল না। শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে ভারী ও আবেগঘন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!