AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৯ এএম, ২০ ডিসেম্বর, ২০২৫

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

দেশের সীমান্ত সুরক্ষা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, চোরাচালান, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার প্রতিরোধেও বিজিবি কার্যকর ভূমিকা রাখছে।

‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫’ উপলক্ষে শুক্রবার (১৯ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। দিবসটি আজ শনিবার (২০ ডিসেম্বর) উদযাপিত হচ্ছে।

বাণীতে ড. ইউনূস বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো জরুরি অবস্থায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা, অনুপ্রবেশ ও ‘পুশইন’-এর মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গৌরবময় বাহিনী, যার রয়েছে দীর্ঘ ইতিহাস।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির সদস্যরা অসামান্য অবদান রেখেছেন। ওই যুদ্ধে দুজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত হন এবং ৮১৭ জন সদস্য শহীদ হন, যা বাহিনীর ইতিহাসকে আরও উজ্জ্বল করেছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়েও দেশমাতৃকার কল্যাণে আত্মোৎসর্গকারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন ড. ইউনূস। একই সঙ্গে তিনি বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!