AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাজ্যে আটক বাংলাদেশি কূটনীতিক ফয়সাল আহমেদ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৩ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে আটক বাংলাদেশি কূটনীতিক ফয়সাল আহমেদ

মস্কোতে বাংলাদেশের দূতাবাসে দায়িত্বকালে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা ও সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্য থেকে আটক করেছে স্থানীয় পুলিশ।

বার্মিংহামের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়েছে। জানা যায়, চলতি বছরের মে মাসে মস্কো থেকে দেশে ফেরার নির্দেশ পাওয়ার পরও ফয়সাল দেশে ফেরেননি। সূত্রের ধারণা, রাশিয়া থেকে যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম জানান, যুক্তরাজ্যে ফয়সাল আহমেদের গ্রেপ্তারের বিষয়টি তাদের জানা নেই। তবে তিনি নিশ্চিত করেছেন, স্ট্যান্ড রিলিজের পর দ্রুত দেশে ফেরার নির্দেশ থাকলেও ফয়সাল তা মানেননি।

ফয়সাল আহমেদের নাম সম্প্রতি আলোচনায় এসেছে একটি ফেসবুক পোস্টের কারণে। ওই পোস্টে তিনি পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়টি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন, যা কূটনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে দ্রুত পররাষ্ট্র সচিব করা হচ্ছে, যা বোঝা যাচ্ছে না। তিনি শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন এবং কমিউনিটিতে ভয়ভীতি সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পুলিশ তাকে আটক করেছে। সূত্র জানায়, গত সপ্তাহেও তাকে একবার আটক করা হয়েছিল, পরে মুক্তি দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!