AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন।

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো পর্যায়ে ঘাটতি না থাকে; প্রয়োজনীয় প্রতিটি সহযোগিতা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সমন্বয় ও সহায়তায় প্রস্তুত থাকার নির্দেশও দেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!