AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ পিএম, ১২ নভেম্বর, ২০২৫

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি সূত্রে ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন। পাশাপাশি গণভোটের সম্ভাবনা নিয়েও দিকনির্দেশনা থাকতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!