প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেই সাথে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
দিল্লিতে দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শনিবার (২২ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সালমান এফ রহমান বলেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটি এবং কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এবারের সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

