শেরপুরের শ্রীবরদী উপজেলা ২নং রাণিশীমূল ইউনিয়ন এর পশ্চিম বিলভরট এলাকায় বিদ্যুতিক মোটর ছাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ হোসাইন মিয়া আনুমানিক (৬২) বছর বয়সে এক কৃষক মারা গেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল চারটা দিকে এই ঘটনা ঘটে। হোসাইন মিয়া মৃত্যু আব্দুল মান্নান ফকির এর ছেলে ৪ সন্তান এর জনক।
স্থানীয় ও নিহতের আত্মীয় স্বজনের কাছে থেকে জানা যায় নিহত হোসাইন মিয়া বাড়ি তে থাকা সেচ মটার ছাড়ার সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনা স্থলে মারা যায়। এই বেপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম খান সিদ্দিকী বলেন ওই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

