AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০০ এএম, ১৪ এপ্রিল, ২০২৬

চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু

বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এ প্রতিপাদ্য নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে।

মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে। তা হলো- মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সংগীত গাইছেন। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করছেন।
 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!