AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরুষের ‘লুকিয়ে থাকা’ শুক্রাণু খুঁজে পেতে এআই


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:৩৭ পিএম, ২ জুলাই, ২০২৬

পুরুষের ‘লুকিয়ে থাকা’ শুক্রাণু খুঁজে পেতে এআই

যেসব পুরুষকে বলা হয়েছিল তাদের শরীরে কোনো শুক্রাণু নেই, তাদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর আধুনিক প্রযুক্তি।
এই প্রযুক্তি এমন শুক্রাণু শনাক্ত করতে সক্ষম হচ্ছে। যা আগে মানবচোখে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসরত এক দম্পতি প্রায় আড়াই বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। বারবার ব্যর্থতার পর চিকিৎসা পরীক্ষায় জানা যায়, স্বামীর শরীরে ক্লাইনফেল্টার নামের একটি জিনগত সমস্যা রয়েছে।

এই অবস্থায় অনেক সময় পুরুষদের বীর্যে খুব কম বা কোনো শুক্রাণুই পাওয়া যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। গবেষণায় দেখা গেছে, প্রায় ১০ শতাংশ বন্ধ্যা পুরুষ এই সমস্যায় ভোগেন। এর মধ্যে অনেকেরই ক্লাইনফেল্টার সিনড্রোম নামের একটি জিনগত সমস্যা থাকে।

এই অবস্থায় পুরুষরা অতিরিক্ত একটি এক্স ক্রোমোজোম নিয়ে জন্মানো, যা অনেক সময় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ধরা পড়ে না। ফলে তাদের প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হয় এবং স্বাভাবিকভাবে সন্তান ধারণ করা কঠিন হয়ে পড়ে।

নতুন প্রযুক্তির নাম স্টার পদ্ধতি

এই সমস্যার সমাধানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন একটি অত্যাধুনিক প্রযুক্তি, যার নাম স্টার (স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি) সিস্টেম। এটি বিশেষভাবে অ্যাজোস্পার্মিয়ায় আক্রান্ত পুরুষদের শরীরে থাকা “অত্যন্ত সূক্ষ্ম শুক্রাণু শনাক্ত এবং সেগুলো আলাদা করে সংগ্রহ করতে সাহায্য করে।

এই প্রযুক্তিতে উন্নত চিত্রায়ন ব্যবস্থা এবং বিশেষ মাইক্রোচিপ ব্যবহার করা হয়। নমুনার হাজার হাজার ছবি মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশ্লেষণ করে এআই অ্যালগরিদম সম্ভাব্য শুক্রাণু চিহ্নিত করে। এরপর রোবটিক সিস্টেম সেই শুক্রাণু আলাদা করে সংগ্রহ করে। গবেষকদের মতে, পুরো নমুনা বিশ্লেষণ করা হয় অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে, যেখানে মানুষের পক্ষে এত সূক্ষ্মভাবে খুঁজে বের করা প্রায় অসম্ভব।

কীভাবে কাজ করে এই প্রযুক্তি

নমুনা বিশেষ চ্যানেলের ভেতর দিয়ে প্রবাহিত করা হয় এবং প্রতিটি অংশ ক্যামেরায় স্ক্যান করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মুহূর্তের মধ্যে শুক্রাণু শনাক্ত করে এবং রোবটিক সিস্টেম সেটি আলাদা করে সংগ্রহ করে।গবেষকদের দাবি, প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তি বহু গুণ বেশি কার্যকরভাবে শুক্রাণু শনাক্ত করতে পারে।

নতুন জীবনের শুরু

এই আধুনিক প্রযুক্তির সাহায্যে পাওয়া শুক্রাণু ব্যবহার করে সফলভাবে একটি গর্ভধারণ সম্ভব হয়েছে। বহু বছরের অপেক্ষা ও মানসিক চাপের পর এই দম্পতির জীবনে এসেছে আনন্দ ও আশার আলো। গবেষকদের বিশ্বাস, ভবিষ্যতে এই প্রযুক্তি আরও অনেক নিঃসন্তান দম্পতির জীবনে সুখবর নিয়ে আসতে পারবে।

বিশেষজ্ঞদের মতামত ও সতর্কতা

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব ও কার্যকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। পাশাপাশি রোগীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, যদিও এই প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে, তবে সব রোগীর ক্ষেত্রে একই ফলাফল নিশ্চিত নয়।


একুশে সংবাদ/ওজি

Link copied!