AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চকবার আইসক্রিম তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:৩৭ পিএম, ৭ এপ্রিল, ২০২৬

চকবার আইসক্রিম তৈরির রেসিপি

গরমে ঠান্ডা খাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে কম বেশি সবার। এক্ষেত্রে সবার আগে থাকে আইসক্রিমের নাম। বাইরে থেকে কেনা আইসক্রিমের দাম যেমন চড়া, তেমনই সেগুলো স্বাস্থ্যের জন্যও সহায়ক নয়।

এর বদলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের আইসক্রিম। চকবার আইসক্রিম বাড়িতে তৈরি করে খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চকবার আইসক্রিম তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হুইপড ক্রিম- ১ কাপ

চকোলেট- ১/২ কাপ

তরল দুধ- ১ এবং ৩/৪ কাপ

গুঁড়া দুধ- ১/৫ কাপ

ভ্যানিলা এসেন্স- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

হুইপড ক্রিম বিটার দিয়ে বিট করে নিতে হবে। এরপর তাতে চিনি মিশিয়ে আরেকবার বিট করুন। এরপর তাতে ভ্যানিলা এসেন্স ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার মেশাতে হবে তরল দুধ।

মিশ্রণটি ফ্রিজে রেখে দিতে হবে ৩-৪ ঘণ্টা। চকোলেট গলিয়ে আইসক্রিমের ছাঁচে ভালো করে লাগিয়ে নিন। এরপর ভেতর হুইপড ক্রিমের মিশ্রণটি দিয়ে মাঝখানে কাঠি দিয়ে দিন। আইসক্রিমের ছাঁচ ৩-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর বের করে পরিবেশন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!