AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাচ্ছা সেমাই দিয়ে পিঠা তৈরির সহজ রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

লাচ্ছা সেমাই দিয়ে পিঠা তৈরির সহজ রেসিপি

ইফতারে ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চমৎকার স্বাদের এই পিঠা। এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ সুস্বাদু।

বিশেষ করে যারা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করেন, তাদের জন্য লাচ্ছা সেমাইয়ের এই পিঠা হতে পারে সহজ পছন্দ। চলুন তবে জেনে নেওয়া যাক, ইফতারে ইফতারে লাচ্ছা সেমাই দিয়ে পিঠা তৈরির সহজ রেসিপি-


তৈরি করতে যা লাগবে

লাচ্ছা সেমাই- ১ প্যাকেট

নারিকেল- আধা কাপ

চিনি- স্বাদমতো


গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

ডিম- ২টি

এলাচ গুঁড়া- অল্প

লবণ- সামান্য

তেল- ভাজার জন্য।


যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে লাচ্ছা সেমাইগুলো ঢেলে নিন। এরপর তাতে তেল ছাড়া বাকি সব উপকরণ মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হলে সেখান থেকে পছন্দসই আকৃতি দিয়ে পিঠা গড়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে হালকা আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলো লালচে করে ভেজে তুলুন। এবার পরিবেশন করুন সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের পিঠা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!