AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শাপলা চত্বরে নিহতের তথ্য গোপন

দীপু মনি, মোজাম্মেল-ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ৭ মে, ২০২৬

দীপু মনি, মোজাম্মেল-ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ (বৃহস্পতিবার, ৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আবেদনে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার বিষয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!