AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৩৩ অধ্যাদেশের কোনোটিই পুরোপুরি বাতিল হচ্ছে না: আইনমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৭ এএম, ৩০ মার্চ, ২০২৬

১৩৩ অধ্যাদেশের কোনোটিই পুরোপুরি বাতিল হচ্ছে না: আইনমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি সম্পূর্ণ বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, জনস্বার্থে জারি করা এসব অধ্যাদেশের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি।

তবে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে সব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া সম্ভব নাও হতে পারে। যেগুলো সময়মতো পাস করা যাবে না, সেগুলো পরে বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশটি নতুন করে আইন করার প্রয়োজন নেই বলেই মনে করছে সরকার।

এদিকে, বৈঠকে একাধিক বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভিন্নমত দিয়েছেন। তারা কিছু প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন এবং অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে নিচ্ছে।

বৈঠক শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!