AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৮ পিএম, ২৯ মার্চ, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি নিয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, অভিযোগ অনুযায়ী শেখ মামুন খালেদের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের সময় গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ‘গণহত্যা’ অভিযোগে মামলা রয়েছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানকালীন মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একইভাবে পৃথক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়।

এদিকে, মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুনানির ওপর নির্ভর করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!