AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চানখাঁরপুলে ৬ হত্যার রায়

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৯ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান,সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী,রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

পলাতক রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল-কে ৬ বছরের কারাদণ্ড এবং অন্য তিন আসামিকে তিন বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন-কে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় সোমবার (২৬ জানুয়ারি) ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

মামলাটির চার্জ ২৫ মে গ্রহণ করা হয় এবং পলাতক চার পুলিশ কর্মকর্তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের অন্য মামলায় গত বছরের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-কে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!