AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৬ এএম, ১৯ জানুয়ারি, ২০২৬

শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জেলহেফাজতে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ প্রথমে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের ধাপ শুরু হবে।

মামলায় ১৩ জন আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। বাকি ১০ আসামি পলাতক, যাদের মধ্যে পাঁচজন পূর্বে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসিকিউশন জানিয়েছে, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে মোট ২৬ জনকে জেআইসি সেলে আটক রেখে নির্যাতন চালানো হয়েছিল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অতীতে সাক্ষ্য প্রদানে এই নির্যাতনের বীভৎসতার বিস্তারিত তুলে ধরেন।

এ মামলায় আদালত প্রথমে গত বছরের ৮ অক্টোবর ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গ্রহণ করেন এবং ২২ অক্টোবর গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাকে প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!