AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসমান হাদি হত্যার সহযোগী সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫২ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

ওসমান হাদি হত্যার সহযোগী সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তাদের স্বীকারোক্তিমূলক বক্তব্য রেকর্ড করেন।

এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি গ্রহণের আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের বক্তব্য গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র‍্যাব। ওই অভিযানে ফয়সালকে আটক করা হয়। তিনি প্রধান আসামি শ্যুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু বলে জানা গেছে।

গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগীর মৃত্যু হলে মামলায় ৩০২ ধারাসহ হত্যা অভিযোগ যুক্ত করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মো. কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম এবং আত্মগোপনে সহায়তাকারী আমিনুল ইসলাম রাজু।

এর মধ্যে হুমায়ুন কবির, হাসি বেগম, সামিয়া, লিমা, সিপু ও রাজু আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে বহনকারী অটোরিকশায় গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!