AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০১ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে সকালে প্রসিকিউশন ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগের ওপর শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

ওবায়দুল কাদের ছাড়া যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!