AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৩ স্বতন্ত্র প্রার্থী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৯ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৩ স্বতন্ত্র প্রার্থী

আদালতের আদেশে আরও ৩ স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত হাইকোর্ট ও আপিল বিভাগের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৭৮ জন প্রার্থী।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেম্বার আদালতে প্রার্থিতা ফিরে পান মাগুরা-২ আসনের মশিয়ার রহমান ও ঠাকুরগাঁও-১ আসনের মোছাম্মদ তহমিনা আক্তার মোল্লা। বিচারপতি এনায়েতুর রহিম এ আদেশ দেন।

অন্যদিকে, মোহাম্মদ ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান নড়াইল-২ আসনের সৈয়দ ফয়জুল আমির।

এছাড়া নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার মনোয়নপত্রে বাধ্যতামূলক তথ্য গোপনের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আগামী পাঁচ দিনের মধ্যে ইসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  


একুশে সংবাদ/ন.প.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!