ইরানের সঙ্গে যেকোনও ধরনের চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে অবশ্যই দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবির কথা জানান।
নেতানিয়াহু বলেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একমত হয়েছেন যে ইরানের সঙ্গে যেকোনও চূড়ান্ত চুক্তিতে পারমাণবিক বিপদ দূর করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন, পারমাণবিক হুমকি দূর করার অর্থ হলো, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা বা গুঁড়িয়ে দেওয়া এবং দেশটির ভূখণ্ড থেকে সব সমৃদ্ধ পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া। সূত্র: সিনহুয়া
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

