AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের হুঁশিয়ারির জবাবে পাকিস্তানের কড়া বার্তা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৭ এএম, ১৮ মে, ২০২৬

ভারতের হুঁশিয়ারির জবাবে পাকিস্তানের কড়া বার্তা

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে’-এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে ভারতের সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।

অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে-তারা ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।

জবাবে পাকিস্তানের আইএসপিআর জানায়, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, উগ্র-জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ ও সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের মূল ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং ইতিহাস থেকে শিক্ষাও নেয়নি।

আইএসপিআর এর বিবৃতিতে আরও বলা হয়, সার্বভৌম একটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়াটা আসলে কাণ্ডজ্ঞানহীনতা, পাগলামি এবং যুদ্ধংদেহী মনোভাব।

পাকিস্তান মনে করিয়ে দিয়েছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমমানের এবং ব্যাপক। এই ধ্বংসযজ্ঞ একতরফা হবে না, তা দু’দেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা অঞ্চলের জন্য ডেকে আনবে বিপর্যয়।

 

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!