AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঝ-আকাশে মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৫ এএম, ১৮ মে, ২০২৬

মাঝ-আকাশে মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও এতে থাকা সব ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

রোববার মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ ঘটনা ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান আকাশে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিমানে থাকা চারজন ক্রু সদস্য সময়মতো প্যারাশুটের মাধ্যমে বের হয়ে নিরাপদে অবতরণ করেন।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার পর বিস্ফোরণের সৃষ্টি হয় এবং আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতেও দেখা গেছে।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

ঘটনার পর এয়ার শো বাতিল করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!