AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৬ এএম, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই গণনা কার্যক্রম শুরু হয়।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১১২টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, এসব আসনের মধ্যে ৫৬টিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ৫৩টিতে তৃণমূল কংগ্রেস, ২টিতে কংগ্রেস এবং একটি আসনে অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন। তবে এখনো কোনো আসনে জয় পায়নি সিপিএম।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে রাজ্যজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। আগের নির্বাচনের তুলনায় এবার গণনাকেন্দ্রের সংখ্যা কিছুটা কমেছে।

প্রথমে ডাকযোগে দেওয়া ব্যালটের ভোট গণনা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) রেকর্ড করা ভোট গণনা করা হবে।

আজকের ফলাফলের ওপর নির্ভর করবে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্ব কার হাতে যাবে। দুপুর নাগাদ সামগ্রিক প্রবণতা স্পষ্ট হতে পারে, যদিও সব কেন্দ্রের পূর্ণাঙ্গ ফল পেতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অনুমোদিত এজেন্টদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং তাদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।

গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর লড়াই বিশেষভাবে নজর কাড়ছে। এছাড়া বিভিন্ন দলের একাধিক প্রভাবশালী ও আলোচিত প্রার্থীর ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে ভোটারদের মধ্যে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!