AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:২৪ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান

১২ এপ্রিল পাকিস্তানে যাওয়া ইরানি প্রতিনিধি দল (ছবি: প্রেস টিভি)

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকলে আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে জানিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তাসনিম জানিয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

গত সোমবার (১৩ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা-যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ-অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা

 

একুশে সংবাদ/ওজি

Link copied!