AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরান পরমাণু অস্ত্র বানালে ‘পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে’: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১২ এএম, ১৬ এপ্রিল, ২০২৬

ইরান পরমাণু অস্ত্র বানালে ‘পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে’: ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে “পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে”।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান-সংক্রান্ত উত্তেজনা কমে গেলে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং এর প্রভাবে বিদ্যুতের দামও কমবে।

চীন-ইরান সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে—এমন খবরের পর তিনি দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি দিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। জবাবে চীনা প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেছেন যে, বেইজিং ইরানকে অস্ত্র দিচ্ছে না।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালী “স্থায়ীভাবে উন্মুক্ত” রাখার উদ্যোগ নিয়েছেন, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। তার মতে, এ সিদ্ধান্তে চীনও সন্তুষ্ট।

তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। সিএনএন জানিয়েছে, চীন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চীনা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান শনাক্ত করছে।

যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!