AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ ঘণ্টার আলোচনা পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৪২ এএম, ১২ এপ্রিল, ২০২৬

২১ ঘণ্টার আলোচনা পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান

দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

ভ্যান্স জানান, “আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি এবং বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে দুঃখজনকভাবে এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।”

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলোচনার ব্যবস্থাপনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কোনো ব্যর্থতার দায় তাদের নয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র নমনীয় ও ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। আলোচনা শেষে একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ ইরানের কাছে তুলে দেওয়া হয়েছে, যা গ্রহণ করা হবে কি না তা এখন দেখার বিষয়।

তিনি জানান, আলোচনার পুরো সময়জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে এবং পরিস্থিতি নিয়ে নিয়মিত পরামর্শ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন দলের সদস্য ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!