AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একদিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৫ ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৮ এএম, ৪ এপ্রিল, ২০২৬

একদিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৫ ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত ৫টি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, দেশের বিভিন্ন প্রদেশে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে দুটি যুদ্ধবিমান, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে খোমেইন ও জানজান অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। পাশাপাশি ইসফাহানে দুটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে।

এছাড়া মধ্য ইরানে একটি আধুনিক যুদ্ধবিমান ধ্বংসের কথাও জানানো হয়েছে, যার পাইলট নিখোঁজ বলে উল্লেখ করা হয়। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালির কাছাকাছি আকাশে একটি এ-১০ থান্ডারবোল্ট II যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যা পরে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরান জানিয়েছে, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আকাশসীমা সুরক্ষিত রাখতে কার্যক্রম জোরদার করা হবে।

এদিকে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না।

তিনি আরও বলেন, ইরানের লক্ষ্য শুধু তাৎক্ষণিক পাল্টা জবাব নয়, বরং এমন ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে কোনো পক্ষ আর আগ্রাসী পদক্ষেপ নিতে সাহস না পায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে ইরান ও প্রতিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!