AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৩ এএম, ৩ এপ্রিল, ২০২৬

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে উচ্চপর্যায়ের পুনর্বিন্যাসের অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট এক সূত্র বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগে কাঠামোগত পরিবর্তন আনতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন পিট হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা নীতির বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে রদবদল করা হচ্ছে।

তবে জেনারেল র‌্যান্ডি জর্জকে অপসারণের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও তার দায়িত্বের মেয়াদ শেষ হতে এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!