AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০০ পিএম, ২ এপ্রিল, ২০২৬

মার্কিন জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি দাবি করেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন বা অন্য দেশের ওপর আক্রমণ চালায়নি।

বুধবার (১ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে চিঠিটি প্রকাশ করা হয়। এতে পেজেশকিয়ান বলেন, ইরান একটি প্রাচীন ও ধারাবাহিক সভ্যতার দেশ, যার ইতিহাস দীর্ঘকালব্যাপী।

চিঠিতে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের বিরোধিতা করে তিনি বলেন, এ ধরনের ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে তৈরি একটি বর্ণনা বলে উল্লেখ করেন তিনি।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সামরিক প্রভাব বজায় রাখা, অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি ‘শত্রু’ তৈরি করার প্রবণতা থেকেই ইরানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ইরানের জ্বালানি, বিদ্যুৎ ও শিল্প অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধের শামিল। এমন কর্মকাণ্ডের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে গিয়েও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সূত্র: প্রেস টিভি

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!