AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫২ এএম, ২ এপ্রিল, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ‘দ্রুত, শক্তিশালী ও সিদ্ধান্তমূলক’ সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নৌ ও বিমান বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কমান্ড কাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে এবং দেশটির বিভিন্ন অস্ত্র কারখানা ও রকেট উৎক্ষেপণ স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, মার্কিন অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের নৌ শক্তিকে অকার্যকর করা এবং তাদের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে ‘অপ্রতিরোধ্য’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই অভিযান ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভাষণে তিনি আরও ইঙ্গিত দেন, আসন্ন দিনগুলোতে সামরিক অভিযান আরও জোরদার হতে পারে। একইসঙ্গে ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!