AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন হামলায় ইরানের বেসামরিক বিমান বিধ্বস্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৪ এএম, ৩১ মার্চ, ২০২৬

মার্কিন হামলায় ইরানের বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লি থেকে ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে যাত্রার আগে মাহান এয়ারের ওই বিমানটি হামলার শিকার হয়।

তেহরান এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বাহিনীকে দায়ী করে বলেছে, এ হামলার ফলে একটি পরিকল্পিত মানবিক মিশন ব্যাহত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের তথ্যমতে, দিল্লি থেকে ওই বিমানে ১১ টন মানবিক সহায়তা—ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য—আনার কথা ছিল।

এই ঘটনার পর পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের মেহরাবাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় একাধিক বাণিজ্যিক উড়োজাহাজ ধ্বংস হয়। সে সময় ইসরায়েল দাবি করেছিল, এসব উড়োজাহাজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও কুদস ফোর্সের নিয়ন্ত্রণে ছিল এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহে ব্যবহৃত হতো।

তবে পশ্চিমা বিভিন্ন সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সেগুলোকে সাধারণ যাত্রী ও পণ্যবাহী বিমান বলেই দাবি করা হয়।

সাম্প্রতিক এই হামলা ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবিক কার্যক্রমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!