AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের বিদ্যুৎকেন্দ্র-খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৩৮ পিএম, ৩০ মার্চ, ২০২৬

ইরানের বিদ্যুৎকেন্দ্র-খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত কোনো চুক্তি না হলে ইরানে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালানো হতে পারে।

খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এ দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়, যার বড় অংশ যায় চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে। ছোট আয়তনের হলেও দ্বীপটিতে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, পাইপলাইন ও সমুদ্রবন্দর সুবিধা। প্রতিদিন এখান থেকে প্রায় ১৩ থেকে ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব।

এর আগে রোববার ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, খারগ দ্বীপ দখল করা হতে পারে—তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্রের সামনে একাধিক বিকল্প রয়েছে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্রের প্রায় ৩ হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চলমান রয়েছে। তবে পরিস্থিতি অনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এমন হুমকি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!