AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৭ পিএম, ২৯ মার্চ, ২০২৬

ট্রাম্পবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। অভিবাসননীতি, বৈদেশিক যুদ্ধনীতি এবং অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচি ‘নো কিংস’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে।

শনিবার (২৮ মার্চ) দেশটির সব অঙ্গরাজ্যে তিন হাজারের বেশি স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, আগের কর্মসূচিগুলোর তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

May be an image of the Brandenburg Gate, crowd and text that says ‍‍`FASCISM Be የምግትት ISNOT the‍‍`

নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ডালাস ও ফিলাডেলফিয়াসহ বড় শহরগুলোতে বড় জমায়েত দেখা গেলেও ছোট শহরগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেন। বিশেষ করে ছোট শহরগুলোর অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

May be an image of one or more people, Times Square, crowd, street and text

মিনেসোটার সেন্ট পল এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে গভর্নর টিম ওয়ালৎস বলেন, এই আন্দোলন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রতিফলন। তিনি দাবি করেন, মানবিকতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান থেকেই এই প্রতিবাদ।

একই সমাবেশে বক্তব্য দেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই স্বৈরাচার বা অল্পসংখ্যক প্রভাবশালীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।

May be an image of crowd and text

নিউইয়র্কের ম্যানহাটনে বড় আকারের মিছিলে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা রবার্ট ডি নিরোও। তিনি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে বলেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

May be an image of one or more people, crowd and text

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই গণতন্ত্র রক্ষার স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবীণ নাগরিকদেরও অংশ নিতে দেখা যায়।

তবে কিছু স্থানে উত্তেজনাও সৃষ্টি হয়। ডালাসে বিক্ষোভকারীদের একটি অংশের সঙ্গে বিরোধী পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করা হয়।

May be an image of crowd and text

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশজুড়ে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ এবং সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

 


একুশে সংবাদ/এ.জে
 

Link copied!