ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসির) জানিয়েছে, তাদের মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাইনি মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম সংবাদ সংস্থা টেলিগ্রাম ও এক্সে দেয়া প্রতিবেদনে জানায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে এই হামলার ঘটনা ঘটে এবং সেখানেই নাইনি নিহত হন। খবর আল জাজিরার।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-এর মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই সংঘাতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে, যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
এই সংঘাতে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালাচ্ছে। বিশেষ করে ইরানের সামরিক নেতৃত্ব, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাল্টা হিসেবে ইরানও আঞ্চলিক মার্কিন ও মিত্র ঘাঁটি এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

