AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪১ পিএম, ১৮ মার্চ, ২০২৬

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

রমজান মাস শেষের দিকে পৌঁছানোয় বিশ্বজুড়ে শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষা চলছে। এর মধ্যেই তুরস্ক ও সিঙ্গাপুর ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

জানা গেছে, চাঁদ দেখার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকায় শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে, সিঙ্গাপুরে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা না থাকায় শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও পূর্বনির্ধারিত হিসাবের ওপর ভিত্তি করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে চাঁদ দেখার সময় ভিন্ন হওয়ায় ঈদের তারিখেও পার্থক্য দেখা দেয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!