AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩৪ পিএম, ১৮ মার্চ, ২০২৬

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় দেশটির গোয়েন্দা প্রধান এসমাইল খাতিব নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ হামলার মধ্য দিয়ে ইরান ও হিজবুল্লাহকে লক্ষ্য করে আরও বিস্তৃত সামরিক অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার। দেশটির পক্ষ থেকে নিহতের বিষয়টিও নিশ্চিত করা হয়নি।

এক নিরাপত্তা ব্রিফিংয়ে কাৎজ ইঙ্গিত দেন, আগামী দিনগুলোতে ইসরায়েল আরও সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে অভিযান পরিচালনায় তাদের বাহিনী স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে পারবে।

অন্যদিকে, তেহরানে একাধিক বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অবকাঠামো এবং আইআরজিসি ইউনিটের কিছু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


একুশে সংবাদ/এ.জে

Link copied!