AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি-আমিরাতে ঈদ কবে, জানা যাবে আজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৮ এএম, ১৮ মার্চ, ২০২৬

সৌদি-আমিরাতে ঈদ কবে, জানা যাবে আজ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র ঈদুল ফিতরের তারিখ আজই নির্ধারিত হতে পারে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউএইতে ইতোমধ্যে চাঁদ দেখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণে বুধবার সন্ধ্যায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন শেখ আল মাহফুজ বিন বায়্যাহ।

মাগরিবের নামাজের পর বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য, মাঠপর্যায়ের প্রতিবেদন এবং সাক্ষ্য যাচাই করে শরিয়াহ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ জনগণকেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে এবং কেউ চাঁদ দেখতে পেলে তা নির্ধারিত মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্টও দেশটির মুসলমানদের শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে জানাতে বলা হয়েছে।

চাঁদ দেখা গেলে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। সে হিসেবে আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরব ও ইউএইতে ঈদ পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে ঈদ।

পবিত্র রমজান মাসের শেষ প্রান্তে এসে বিশ্বজুড়ে মুসলমানরা শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন। এই চাঁদ দেখার মাধ্যমেই ঈদুল ফিতরের চূড়ান্ত দিন নির্ধারিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!