AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে হামলায় বাসিজ প্রধান নিহতের দাবি ইসরায়েলের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫২ পিএম, ১৭ মার্চ, ২০২৬

ইরানে হামলায় বাসিজ প্রধান নিহতের দাবি ইসরায়েলের

ইরানে সাম্প্রতিক এক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গত রাতে পরিচালিত ওই হামলা ইরানের সামরিক কমান্ড কাঠামোর ওপর বড় ধরনের আঘাত হেনেছে। তাদের দাবি, এই অভিযানের মাধ্যমে ইরানের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখা হতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। ফলে ঘটনার সত্যতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের দাবি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান বিরোধ আরও তীব্র হলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!